সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে খুন ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত

নাসিরনগরে খুন ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে খুন ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিকে ২২ নভেম্বর শনিবার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নাসিরনগর থানা পুলিশের এসআই (নিঃ) রাম কানাই সরকার। সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিউটিতে থাকা অবস্থায়, আনুমানিক বিকেল ৫টায় পরোয়ানাভুক্ত আসামি নুর ইসলাম (৫৫)—পিতা: মৃত তোতা মিয়া, মাতা: মৃত খুত বানু, সাং: সোনাতলা (মোল্লা বাড়ি), ৩ নম্বর ওয়ার্ড, ইউপি–গোয়ালনগর, থানা–নাসিরনগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া—কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামির দেহ তল্লাশী করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা গেছে, নুর ইসলামের বিরুদ্ধে নাসিরনগর ও পাশ্ববর্তী অষ্টগ্রাম থানায় খুন, মারামারি, মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহম্মদ জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় ২২ নভেম্বর ২০২৫ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া