শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গোষ্ঠীগত সংঘর্ষে আহত ১০

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

নাসিরনগরে গোষ্ঠীগত সংঘর্ষে আহত ১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া