চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত
আওয়ামী দুঃশাসন বিরোধী জুলাই-আগষ্ট’২৪ আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ১ দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নাসিরনগরে। আজ ৩১ জুলাই উপজেলার ধরমন্ডল সড়ক বাজারের শাহী মহলে নীচতলায় ধরমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: শফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: আসমত আলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক খসরু, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সামছুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মো: সারুখ মিয়া, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: মজিবুর রহমান, ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি মো :ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, ডাঃ মো: কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ৩ শতাধিক সেবা প্রত্যাশী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah