চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 320 বার পঠিত
৫ আগষ্ট অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নাসিরনগরে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের বছর পুর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আয়োজন করেছে পৃথক পৃথক কর্মসূচি। হাজার হাজার লোকের মিছিল মিটিং আর পদচারনায় মুখরিত ছিল উপজেলা সদর।তবে সব ছাপিয়ে এলাকা জুড়ে আলোচনায় ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ হেভিওয়েট নেতার নেতৃত্বে আলাদা আলাদা বিজয় মিছিল ও পথসভা।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ হাফেজ ইমরান (মোনায়েল আহমেদ ইমরান)এর সমাধিতে প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসন-ব্রাহ্মণবাড়িয়া পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, সিভিল সার্জন-ব্রাহ্মণবাড়িয়া পক্ষে থেকে পুষ্পস্তবক করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকবুল হোসেন। তাছাড়া জেলা মুক্তিযুদ্ধা কমান্ড, নাসিরনগর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসাইন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সামিউল বাসির, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরিফিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো:আবুল হোসেন,বীর মুক্তিয়োদ্ধা আব্দুল কাদের, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মো: শাহীন,উপজেলা জামাতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ নাসিরনগর জোনাল ডিজিএম প্রকৌশলী মো: আমজাদ হোসেন,প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি নেতা হাফিজ মেম্বার, সাইফুজ্জামান জনি প্রমুখ।
ঐতিহাসিক দিবসটি উদযাপন উপলক্ষে দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নানের নেতৃত্বে বিশাল ১টি বিজয় মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরে পথসভা করে। পথসভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আযম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড.আরাফাত, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি সহ নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুনের নেতৃত্বে আরেকটি বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা মহিলা দলের সভা নেত্রী হাছনা হেনা ও সাংগঠনিক সম্পাদক গুলবাহার,উপজেলা যুবদলের আহব্বায়ক মীর মস্তোফা জালাল, ছাত্র দলের সাবেক যুগ্ম আহব্বায়ক মো: তাকিউল ইসলাম . মইন আহাম্মেদ, হাফিজ মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আনন্দ র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দিবসটি উদযাপন উপলক্ষে ।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah