চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 264 বার পঠিত
ওষুধের অনিয়ম ও জনস্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ফার্মেসি মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাসিরনগর উপজেলার কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফার্মেসী, মুক্তি ফার্মেসী, নুর ফার্মেসীসহ আরো দুইটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণেই এই জরিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অননুমোদিত ওষুধ মজুদ–বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Posted ৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah