চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 284 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং গুণিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিতু মিয়াকে ৩ আগষ্ট রাত ৮টায় বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
৩ আগস্ট রবিবার রাত অনুমান ৮টার দিকে নাসিরনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেছে।
জানা যায়, ২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) শাহ আলম পাঠান বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে দায়ের করা মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামী মো: জিতু মিয়া। নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মো: সোহেল শিকদার গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাত আনুমানিক ৮ টায় পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে জিতু মিয়াকে গ্রেফতার করেছে।
Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah