রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সাত জুয়াড়ি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   232 বার পঠিত

নাসিরনগরে সাত জুয়াড়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অভিযান চালিয়ে সাত জুয়াড়ি গ্রেফতার করেছে পুলিশ। ১৮ আগস্ট সোমবার গভীর রাতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার হরিপুর সরকার পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া(৪৫), মৃত ফকির চাঁনের ছেলে মোঃ জাহার মিয়া(৫২), মোঃ আলী আজমের ছেলে সাদ্দম হোসেন(৩০), মৃত ফুল মিয়াল ছেলে মোঃ ইউনুস মিয়া (৫৪), মৃত আল মামুনের ছেলে মোঃ সেতু মিয়া(৪৫), মৃত তাজু মিয়ার ছেলে ফুল মিয়া (৪৫), গেন্দু মিয়ার ছেলে মোঃ সোহেল (৪৫)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভীর আহমেদ জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে হরিপুর সরকার পাড়া সাকিনের জনৈক নাসির মিয়ার বসত ঘরের সামনের উঠানে খেলার সময় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় জুয়া খেলা অবস্থায় ঘটনাস্থল থেকে নগদ ১০৩১০ টাকা, তাস খেলার সরঞ্জামসহ সাত জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে নাসিরনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ ১৯ আগস্ট মঙ্গলবার সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া