রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   255 বার পঠিত

নাসিরনগরে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এর নেতৃত্বে বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব কর্মসুচীর ২০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার গোপন সূত্রের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়ার ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় ২০০ বস্তা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শত ৫০ খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া।

আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্ৰামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন , চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া