সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২১)। তিনি ওই এলাকার নসু মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে। তার মালিকানাধীন সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই মাইক্রোবাসটি তিনি গাঁজা বিক্রির কাজে ব্যবহার করতেন।প্রতিদিন তিনি বিজয়নগর থেকে বের হয়ে বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করতেন। অবশেষে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর পৌরসভার দর্গারামপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গাড়ি ও গাঁজাসহ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে মাদকসহ ১০ লাখ টাকা দামের গাড়িটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বিকেলে পৌরসভার দুর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah