শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   284 বার পঠিত

বাঞ্ছারামপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ বিষয়ক শপথ গ্রহণ অনুষ্ঠান। সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে সমাজ পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে বাঞ্ছারামপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। তাদের দীর্ঘদিনের সামাজিক ও নারীর ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ আয়োজনের মাধ্যমে শিক্ষার উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করে।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুদ মিয়া মাস্টার, সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ ও উপজেলা আইসিটি কর্মকর্তা ফজিলাতুন্নেছা।

এছাড়া বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, আলমগীর হোসেনসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বাঞ্ছারামপুর উপজেলা সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

Facebook Comments Box

Posted ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া