সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 201 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পৌরসভাস্থ আছাদনগর থেকে কাঁটাখালী সড়কের নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানে মোঃ নাজির ওরফে নাছির শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজির মৃত আব্দুল মান্নানের ছেলে। তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক তালিকাভুক্ত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah