রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বাঞ্ছারামপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকার সলফা টু ফেরীঘাট সড়কের ফতেহপুর কবরস্থানের পাশের ব্রিজের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিঃ) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন—কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ আব্বাস মিয়া (৫৪) এবং আখাউড়া উপজেলার রফিক মিয়ার স্ত্রী পেয়ারা বেগম(৫০)।

এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া