রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

বিজয়নগরের চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির সদস্যরা। আজ রবিবার ভোরে সীমান্তবর্তী এলাকার চান্দুরায় কাভার্টভ্যান থেকে এসব কাপড় জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, আজ ১৭ আগস্ট রবিবার ভোরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে কার্টুনের ভেতরে প্যাকেট করা অবস্থায় ৪৪৯ পিস ভারতীয় উন্নতমানের লেহেঙ্গা এবং ১৪৭ পিস শাড়ি জব্দ করা হয়। অবৈধ ভারতীয় চোরাচালানের ওই মালামালের বাজারমূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, ওই ভারতীয় চোরাচালানির মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রস্তুিত চলছে।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া