রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দুই কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (২৫) বিজিবি।

আজ ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)র ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল গত শনিবার (৩১ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা নামক স্থানে গাড়ি তল্লাশি চালায়। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ স্কিন সাইন ক্রিম-৫৮ হাজার ৩২০ পিস, বেটনোভেট (এন) ক্রিম- ৮ হাজার ৪০০ পিস এবং স্ট্যাপলার পিন-১৯২ প্যাকেট আটক করে।

এছাড়া গত বৃহষ্পতিবার (২৯ আগস্ট) সিলেট হতে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৮ লক্ষ ৩২ হাজার টাকা। আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে। পরবর্তীতে আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া