রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষাণীদের মাঝে ন্যাপসেক স্প্রেয়ার বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

বিজয়নগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষাণীদের মাঝে ন্যাপসেক স্প্রেয়ার বিতরণ

কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের Flood Reconstruction Emergency Assistance Project (FREAP ) প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় কৃষাণীদের মাঝে বিনামূল্যে ন্যাপসেক স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়নগরের ৯০ টি কৃষক গ্রুপ থেকে নির্বাচিত ৯০ জন কৃষাণীর হাতে এই স্প্রেয়ারগুলো তুলে দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (অউই) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও ভবিষ্যতে তাদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধি করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিলা অঞ্চল, তাঁর বক্তব্যে নিরাপদ কৃষি পদ্ধতির ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। কিন্তু আমাদের কৃষকরা অনেক সময় সনাতন পদ্ধতিতে কাজ করেন, যার ফলে ফসলের উৎপাদন কমে যায় এবং কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। ন্যাপস্যাক স্প্রেয়ারের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন রাসায়নিক সার ও কীটনাশকের অপচয় কমাতে পারবেন, তেমনি ফসলের ফলনও বাড়বে। আজকে আপনাদের এই ন্যাপস্যাক স্প্রেয়ারের সাথে আমরা আরো কিছু সরঞ্জাম যেমন- আধুনিক ফেস মাস্ক, হ্যান্ড গাল ও গামবুট দিচ্ছি যা কৃষিক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করবে।’

বিশেষ অতিথি ড. মোস্তফা এমরান হোসেন, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানো নয়, বরং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা। সঠিকভাবে স্প্রেয়ার ব্যবহার করলে ফসলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমে যাবে, যা আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বিকাল ৩ টার পর থেকে এই স্প্রেয়ার ব্যবহার করতে হবে যাতে উপকারী পোকামাকড়ের যেমন মৌমাছি, বোলতা পরাগায়নের মতো গুরুত্বপূর্ণ কাজে বাধাপ্রাপ্ত না হয়। আজকের এই প্ৰশিক্ষণ আপনাদেরকে সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেবে। আমি আশা করি, আপনারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের এবং সমাজের উপকার করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু কৃষি উপকরণই দিচ্ছি না, বরং নারী কৃষকদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা নিশ্চিত করার জন্য কাজ করছি। এই ন্যাপসেক স্প্রেয়ারগুলো ফসলের রোগবালাই দমনে তাদের কাজকে অনেক সহজ করবে। অনুষ্ঠানে উপস্থিত কৃষাণীরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, হাতে স্প্রেয়ার না থাকায় অনেক সময় সময়মতো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা সম্ভব হয় না, যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই নम স্প্রেয়ারগুলো তাদের ফসলের উৎপাদন বাড়াতে এবং পরিচর্যা উন্নত করতে সাহায্য করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজিম উর রউফ খান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) তিলোত্তমা রায় তমা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. হুমায়ুন কবির ভূঁইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরে আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া