জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 210 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। আজ ৮ অক্টোবর বুধবার সকালে সেনা বাহিনী, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ বানিয়ে কেনা বেচা করতো এলাকার বেশ কয়েকটি পরিবার। তারা এসব চোলাই মদ ড্রাম ও পাতিলের মধ্যে রেখে মাটির নিচে দীর্ঘদিন সংরক্ষণ করে আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার যৌথবাহিনী একটি বিশেষ দল অভিযান চালায়৷ অভিযানে ঠাকুরপাড়া বিভিন্ন এলাকা, বন বিভাগের বিভিন্ন জঙ্গল ও ঘরের মেঝে খুঁড়ে এসব মদ উদ্ধার করা হয় ৷ পরে উদ্ধার করা মদ এলাকাবাসীর সামনে নষ্ট করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চোলাই মদ উদ্ধারের ঘটনায় ৬ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসময় উদ্ধার করা বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করা হয়েছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah