রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

আশুগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সামিউল ইসলাম (২০), সাগর আলী (৪০) ও ফজলুল হক (৩২)। তাদের সবার বাড়ি ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। সন্ধ্যায় আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ৯টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি গাড়িতে তল্লাশি করে এক হাজার ৭৯০ প্যাকেট ওরিস ব্র্যান্ডের সিগারেট, ৭৯০ প্যাকেট মন্ড, চার হাজার ৮০০ প্যাকেট প্যাটরন এবং ৪৭০ প্যাকেট এক্সএসও ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় সিগারেটগুলো জব্দ করা হয়। সিগারেট বহনকারী গাড়িটিও জব্দ করা হয়। এছাড়া অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া