মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রেরণা সৃষ্টি করবে : কবীর আহমেদ ভূইয়া

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   334 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রেরণা সৃষ্টি করবে : কবীর আহমেদ ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে যে দলীয় জীবনে খালেদা জিয়ার অবদান ও স্মৃতি এখনও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন, গণমুখী কর্মকাণ্ড এবং সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা জোগাবে। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্বর-এবং তাঁর দেশপ্রেম ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারিজ মেম্বার।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, যিনি খালেদা জিয়ার দেশপ্রেম ও মানবিকতার মাত্রা স্মরণ করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন এডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি, সভাপতি, কসবা উপজেলা বিএনপি। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী সংগ্রামের সাহসী মুখ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। তিনি বলেন, নেত্রী খালেদা জিয়ার আদর্শে সংগঠনকে পুনরুজ্জীবিত করাই আজ আমাদের অঙ্গীকার।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমতারা সুলতানা, যিনি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে কসবা উপজেলা ও কসবা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন—শরীফুল ইসলাম ভূইয়া, আইয়ুম খান, মো. কামাল উদ্দীন, বশির চৌধুরী, আব্দুল আউয়াল, সুমন চৌধুরী, মনির মেম্বার, মোখলেসুর রহমান, সেলিম অপু এবং অন্যরা।

যোগ দেন যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ-মহসিন, মোস্তফা, রিমন সোহাগ, সাইফুল ইসলাম, মো. জুয়েল, সিরাজুল হক ইমু, শিমুল মিয়া, এনামুল হক আপেল, রিপন পাঠান, সহিদুল খাঁ, আব্দুল আল মানুন, সাদ্দাম খন্দকার, জুয়েল আহম্মেদসহ অনেকেই।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া