নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 253 বার পঠিত
বাংলাদেশ কৃষকদলের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ব্যাংকগুলো লুটপাট করে অর্থনীতিকে দেউলিয়া করেছে তারা। এ অবস্থায় বিএনপির কোনো বিকল্প নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গড়ার দায়িত্ব নেবে বিএনপি। আজ ১৪ অক্টোবর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সোনারামপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে চায় বিএনপি। বাংলাদেশের জনগণের ভালোবাসার রাজনৈতিক দলের নামই বিএনপি।
সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ভিপি এ কে এম মুছা ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন-উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান, বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন, বাঞ্ছারামপুর পৌর মহিলাদলের সভাপতি বিউটি আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু কালাম প্রমুখ।
Posted ৩:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah