সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সহ-সভাপতি মুছাকে গলা কেটে হত্যা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সহ-সভাপতি মুছাকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুছা মিয়াকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ৩০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহত মুছা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাঁকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, রবিবার সন্ধ্যায় আমরা খবর পাই হোসেনপুর গ্রামে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আবু মুছা নামে সাবেক ইউপি সদস্যের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী স্বাক্ষী পাইনি। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া