সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকালে আশুগঞ্জে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জালাল (২৬) জেলার কসবা উপজেলার মাইজখার গ্রামের আব্দুর রউফের ছেলে ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউপির লোহার মোল গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. আমির হোসেন (৩৮)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গার্লস স্কুল অ্যান্ড কলেজে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থেকে পিকআপভ্যানসহ মো. জালালকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah