রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

বিজয়নগর উপজেলার চান্দুরায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদির খাঁ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ২২ আগস্ট শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদির সদর খাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালিশীমা গ্রামের মৃত নবাব খাঁর ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয় এবং পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া