সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 240 বার পঠিত
কসবা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দেড় কোটির বেশি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রঘুরামপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোট ১ হাজার ৬৩৪ পিস ভারতীয় শাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah