রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   225 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

আখাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুন বেগম ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাই। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে বেধরক মারধর করে। শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ আরো তিনজন কমবেশী আহত হয়। এরমধ্যে খাইরুন বেগম গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আজমির ও তানভীর নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া