সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 209 বার পঠিত
বাসে অভিনব কায়দায় পাচারকালে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি। ২ নভেম্বর রবিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ সিএনজির (কম্প্রেসার মেশিন) ভেতরে বিশেষ কায়দায় রাখা ছিল।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যেতে থাকা একটি বাসে রাত আড়াইটার দিকে তল্লাশি চালানো হয়। বাসটি তল্লাশি করে অভিনব কায়দায় বাসের বামপার্শ্বের লাগেজ বক্সে কম্প্রেসার মেশিনের ভেতরে লুকায়িত অবস্থায় ২৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।’
লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ আরো বলেন, জব্দ মদের দাম প্রায় ৪৪ হাজার টাকা। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করা হয়েছে। এসব মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah