রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল জব্দ, নারীসহ দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল জব্দ, নারীসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর রবিবার রাতে রাজধানী ঢাকা ও নবীনগরের রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (৩২) ও পার্শ্ববর্তী রতনপুর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মিতা বেগম (৪২)।

পুলিশ জানান, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বাসিন্দা রাসেলের কাছে অবৈধ অস্ত্র আছে, এমন খবর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়ার বিধবা মেয়ে মিতা বেগমকে আটক করা হয়। ওই সময় মিতা বেগমের বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ওই অস্ত্রটি বিভিন্ন অপকর্মের সময় ব্যবহার করার কথা জানিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম। বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোমবার নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।’

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া