সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 166 বার পঠিত
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক ৪টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টহলদল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় চকলেট-২০৬০ পিস, উন্নতমানের থ্রী পিস-২৭ পিস, উন্নতমানের ওড়না-৭৪ পিস, উন্নতমানের চশমা-৮,২৪৬ পিস এবং উন্নতমানের পাঞ্জাবী-৩৯০ পিস জব্দ করে।
একই দিন অপর একটি টহলদল আনুমানিক ২২টা ৪০ মিনিটে সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভারতীয় উন্নতমানের এন্ড্রয়েড মোবাইল ফোন-২৮ টি জব্দ করে।
ধর্মঘর বিওপির অপর একটি টহলদল আনুমানিক ৬:২০ ঘটিকায় সীমান্ত পিলার-১৯৯২/৩৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় মদ-৭৪ বোতল জব্দ করে।
এছাড়াও গত ১০ ডিসেম্বর আনুমানিক ২১:৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সিংগারবিল বিওপি’র টহলদল সীমান্ত পিলার-২০১৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-২৪ কেজি এবং মদ-২৯ বোতল আটক করা হয়।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক সর্বমোট ১,০৫,০৪,৭০০ টাকা মূল্যের বিপুল পরিমানে মাদকদ্রব্য এবং চোরাচালনী মালামাল আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah