রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   213 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি গাড়ি ও এক চালককে গ্রেফতার করা হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার ধরখার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মোঃ মোজাম্মেল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামের প্রয়াত মো. আতাউল্লাহ’র ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বৃহস্পতিবার বেলা পৌণে তিনটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় অবৈধ পণ্য নিয়ে একটি গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে আসছে বলে গোপন খবর আসে। এরই অংশ হিসেবে ধরখার ভাঙ্গা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ফোনের ডিসপ্লে ও ফোন সেট জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত গাড়িসহ জব্দকরা মালামালের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া