রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এসময় ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রমের শুরু করা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরসহ বেশ কয়েকটি স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।

মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় ইউএনও শাহীনা নাছরীন বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউপি সদস্য আক্কল আলী, মহিলা ইউপি সদস্য গুলবাহার বেগমসহ স্থানীয় লোকজন অংশ নেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া