সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেটিসে তেলাপোকা

ব্রাহ্মণবাড়িয়ায় শাহী বেকারিকে লাখ টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শাহী বেকারিকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা পাওয়ায় শাহী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৩০ নভেম্বর রবিবার দুপুরে জেলা শহরের টিএ রোডে মেসার্স শাহী বেকারিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ২৯ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি থেকে পেটিস ক্রয় করে মাদরাসা কর্তৃপক্ষ। পরে পেটিস মাদরাসায় নিলে তেলাপোকা দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। পরে এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, এ অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে শাহী বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জরিমানার ৪০ হাজার টাকার ২৫% হিসেবে ১০ হাজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসাকে প্রদান করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া