সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার তিন আসামি আটক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   227 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার তিন আসামি আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার ফাহিমা বেগম আঁখি হত্যা মামলার তিন আসামি ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেন খাদলা বিওপির বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে দুই ভাই রয়েছেন।

আটককৃতরা হলেন- বুড়িচং উপজেলার জগৎপুরের (নাগরবাড়ি) মো. সবুজ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯), কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহরিয়াী নাজিম জয় (১৯। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবিসহ একাধিক সূত্র জানায়, ময়লা ফেলাকে কেন্দ্র করে ১১ জানুয়ারি স্বজনদের হামলায় খুন হন জগৎপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩)। এ ঘটনায় বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের হয়। আটককৃত তিনজন কসবার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদেরকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া