সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 251 বার পঠিত
আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ে বলে জানান ওসি খাইরুল আলম।
Posted ৩:৩২ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah