রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ দুঃস্থ পরিবার পেল ঈদ সামগ্রী

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ দুঃস্থ পরিবার পেল ঈদ সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫০০ দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশন–এর উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়া–র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদাৎ হোসেন।

বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, পোলাও চাল, মসুর ডাল, লবণ, চিনি ও সেমাইসহ মোট ১০ ধরনের খাদ্যপণ্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেন হিটু–র আর্থিক সহায়তায় গড়ে ওঠা এই সংগঠনটি গত ১৫ বছর ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া