সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 137 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান বৃহস্পতিবার (৫ মার্চ) কসবা উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।
সভায় মুশফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তরিকতা নিশ্চিত করতে হবে। কসবা ও আখাউড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। মাদকসেবী বা ব্যবসায়ী কেউই ছাড় পাবেন না।
তিনি আরো বলেন, তরুণ সমাজকে রক্ষা এবং সুস্থ সমাজ গড়ে তোলার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের একসাথে কাজ করতে হবে।
সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়নের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah