সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে সুপার শপকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে সুপার শপকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় করার দায়ে ফুলকলি নামে এক সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২৪ নভেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় ফুলকলি সুপার শপে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযোগ ছিলো ফুলকলি সুপারশপে বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় করছিল। এমন অভিযোগে দুপুরে সুপার শপে অভিযান পরিচালনাকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ চকলেট, দুধসহ বিভিন্ন শিশু খাদ্য বিক্রি করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ফুলকলি সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া