অনলাইন ডেস্ক | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 212 বার পঠিত
আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজ থেকে তিন রাউন্ড গুলি, অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গাজীপুর জেলা ডিবি’র ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারত থেকে সীমান্ত পথে অস্ত্র দেশে ঢুকছে। তারাই এক চক্রের সদস্য।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও মোজাম্মেল হাসান রোমান (২২)। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
পুলিশ আরো জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা শ্রীপুরের ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনজনের তথ্য উপর ভিত্তি করে গাজীপুরের শ্রীপুর কাওরাইদ এলাকা অভিযান চালিয়ে গুলি, অন্ত্রসহ আরো বাকি ২জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা সঙ্ঘবদ্ধভাবে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আজ ৪ অক্টোবর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
Posted ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah