সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করছে মাদকাসক্ত স্বামী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   175 বার পঠিত

শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করছে মাদকাসক্ত স্বামী

গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে শ্বশুরবাড়িতে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করছে মাদকাসক্ত স্বামী। গুরুতর আহত নারীকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নারীর অবস্থা আশংকাজনক। মেয়েকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে বৃদ্ধ নারী। প্রতিবেশীর নাম্বারে ফোন করে হুমকি আবার কোপানো হবে।

১৭ জানুয়ারি শনিবার সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিয়া আক্তার (৩৫) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।অভিযুক্ত তালাকপ্রাপ্ত স্বামী মো. ফারুক হোসেন(৩৮) একই গ্রামের নূরু শেখের ছেলে।

ভুক্তভোগী নারীর কন্যা ফারজানা আক্তার বলেন, জন্মের পর বড় হয়ে দেখছি মা’কে সবসময় মারধর করতো। আমার বাবা মাদক সেবন করতো। এনিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। আমাদের তিন ভাইবোনের সুখের কথা চিন্তা করে মা প্রবাসে পাড়ি জমায়। তবুও মায়ের সুখ হয়নি। বাধ্য হয়ে মা গত বছরের ২৫ মে বাবাকে তালাক দেয় মা।

এরপর থেকে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে বাবা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মা ঘরে কাজ করছিলো। হঠাৎ করে চাপাতি নিয়ে এসে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপানো শুরু করে। মায়ের প্রতিটা অঙ্গে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন জরো হয়। কিন্তু বাবা সবার দিকে চাপাতি নিয়ে তেড়ে আসে।চাচাতো বোন বিলকিস আক্তার বলেন, আজ ১৮ জানুয়ারি রবিবার আনুমানিক সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত স্বামী ফারুক হোসেন ফোন করে। সে ফোনে জানায় স্ত্রীকে কুপিয়ে তার শখ মেটেনি। কোন হাসপাতালে ভর্তি হয়েছে ঠিকানা দেন আবার কোপানো হবে। তাকে কুপিয়ে আমার ইচ্ছে পূরণ হয়নি। ঠিকানা দেন তাকে একেবারে শেষ করবো। মোবাইল ফোনে অভিযুক্ত স্বামী আরও জানতে চান এখনও মরেনি।

ভুক্তভোগী নারীর বাবা মোহাম্মদ আলী বলেন, বিয়ের পর থেকে মেয়ে সবসময় মারধর করতো। মেয়ের জামাই মাদকাসক্ত হওয়ার কারণে সব টাকাপয়সা নষ্ট করতো। আমার বাড়িতে এসে চাপাতি হাতে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপানো শুরু করে। আমি রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলি।

বর্তমানে মেয়ের অবস্থা খুবই খারাপ। বাঁচা মরা আল্লাহ হাতে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি শনিবার সকালে সংগঠিত হলেও আজ ১৮ জানুয়ারি রবিবার বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া