জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 245 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজটের অভিযোগে বাসচালককে জরিমানা করে হাইওয়ে পুলিশ। এর জেরে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায় বাসচালক, সহকারী ও স্থানীয়রা। এসময় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বাসচালক সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বাসটি জব্দ করা হয়।
আজ ১০ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক হিসেবে কর্মরত।
আটককৃত ব্যক্তিরা হলেন, ইমাম পরিবহনের বাসচালক জাকির হোসেন সোহেল (৩৩), সহকারী মো. আরিফ মিয়া (৩৩) ও সোহাগ (২৫)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আয়ুব আলী বলেন, সকাল ৯টার দিকে ঢাকা লেনে অবৈধ পার্কিং করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি করে ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-০৬৭৭ বাসের চালক। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অভিযুক্ত বাসচালককে অবৈধ পার্কিং জন্য গাড়ি সাইড করতে সিগন্যাল দেয় পুলিশ। এরপর দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা জরিমানা করে। জরিমানা করার পরপরই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে বাসচালক ও সহকারী। এসময় মিথ্যা অপবাদ দিয়ে ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর করে রাস্তার পাশে নিয়ে যায়। এসময় একাধিক মানুষ তাকে মারধর করে। পরবর্তীতে খবর পেয়ে সালনা এলাকা থেকে অভিযুক্ত বাসচালক সহকারীসহ তিনজনকে আটক করা হয়। আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah