সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ ২১ জানুয়ারি দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে গোকর্ণঘাট এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ডিলার নিউ এল পিজি গ্যাস প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, নিউ এল পিজি গ্যাস প্রতিষ্ঠানে ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায় এবং মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল।

তিনি জানান, ডিলার বিভিন্ন প্যাকেজের নাম করে ১৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস ২ হাজার ১০০ টাকা পর্যন্ত গ্রাহকের নিকট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় অধিকসংখ্যক ক্রেতাগণ ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ করেন। উপস্থিত ভোক্তাগণের সাক্ষ্য, অন্যান্য প্রমাণাদি সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ডিলারও দোষ স্বীকার করে নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্য থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকার করেছে।

তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া