সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত 

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সরাইল উপজেলার পাকশিমুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিশু শিক্ষার্থী মোঃ রোহান উক্ত মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী ও পাকশিমুল গ্রামের সৌদি প্রবাসী আবদুল হান্নানের ছেলে। এ বিষয়ে রোহানের নানা মোঃ হিরা মিয়া বাদী হয়ে উক্ত মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেনকে বিবাদী করে সরাইল থানায় সাধারণ ডায়েরী করেন। হিরা মিয়া বলেন রোহান আমার মেয়ের ঘরের নাতি। দুই সপ্তাহ আগে তাকে এই মাদ্রাসায় ভর্তি করি। গত সোমবার দুপুরে অন্যান্য দিনের মত বাড়ি ফিরেনি রোহান তাই আমরা মাদ্রাসায় খোঁজ নিতে গিয়ে দেখি তাকে আটক করে রেখেছে। আমার নাতি ক্লাশ চলাকালে বের হতে চাওয়ায় মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেন তার উপর উত্তেজিত হয়ে বেত দিয়ে প্রচুর আঘাত করে। এতে রোহানের পিঠ, গলা ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও রক্ত জমাট জখম হয়। অবস্থা খারাপ দেখে রাতে তাকে সরাইল হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এ বিষয়ে আমরা আইনগত শাস্তি দাবি করছি। এ বিষয়ে মাওলানা অলিউল্লা লাদেন বলেন রোহান দুষ্টামী করেছিল তাই তাকে বেত দিয়ে আঘাত করেছি।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া