মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ বিল্লাল সরকার, কসবা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   134 বার পঠিত

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

“সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান”—এই প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিংসহ অনলাইনে সকল প্রকার অপপ্রচার, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হাসান তাজের সঞ্চালনায় এবং সভাপতি সালমান আরিয়ানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা শাখার সভাপতি শাহ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুজন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা, তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েত নূর, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ খান, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল সরকার, সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভ্রান্তি, সহিংসতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়ছে।

বিশেষ করে রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে চরিত্রহননমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। তারা সাম্প্রতিক সময়ে ভিপি নুরুল হক নুরসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ও দৃশ্যমান ভূমিকার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা অনলাইনে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং নৈতিকতা বজায় রেখে মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভা থেকে সাইবার বুলিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Posted ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া