সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 120 বার পঠিত
মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন শাহজালাল (২৮), আমান উল্লাহ (৩৫) এবং হৃদয় গাজী (২৪)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, মাদক বহনের অভিযোগে ২০১৮ সালে মামলা হয়। গত বছর আদালত কর্তৃক সাজা হলে তারা লুকিয়ে বাড়িতে আসা-যাওয়া করত। আজ ভোরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah