সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার রাতে নিহতের পিতা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। এজাহারটি মামলা হিসেবে রাতেই রেকর্ড করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- বাবুল মিয়া, সাদিল মিয়া, পলাশ মিয়া, টিটন মিয়া, বাপ্পা মিয়া ও কাজল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, রাতে এজহারটি রেকর্ড করা হয়েছে। নিহতের পিতা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব বলেও জানান ওসি।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah