রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী গ্রেফতার

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্য পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায়। পরদিন আজ রবিবার দুপুরে গ্রেফতার নারী রাবেয়া বেগমকে (৪৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তিনি সরাসরি অপহরণচেষ্টায় অংশ নেন।

ভুক্তভোগী সুমাইয়া আক্তারের (১৯) পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ছয়জন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের কথা বলে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং এক নারীকে আটক করে।

এ ঘটনায় আজ রবিবার সকালে ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং: ২৭) দায়ের করেন। মামলায় দুই নারীসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলা দণ্ডবিধির ১৭০, ৩৬৫, ৫০৬ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে এবং এক নারীকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার নারীসহ একটি সংঘবদ্ধ চক্র সিআইডি পরিচয়ে প্রতারণা ও অপহরণের সাথে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া