শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

১৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানকৃত ৩০০ পিস ভারতীয় তৈরি থ্রি-পিস (নারীদের পোশাক) উদ্ধার করা হয়েছে। আজ ২৭ জুলাই রবিবার সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম। এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের পার্সেল বগির ভেতর থেকে সন্দেহভাজন পণ্যের সন্ধান পাওয়া গেলে, তা খুলে দেখা হয় এবং তাতে ভারতীয় তৈরি ৩০০ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।

রেলওয়ে পুলিশ জানায়, এসব পণ্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনের মাধ্যমে পাচার হচ্ছিল। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি চোরাচালান মামলা রুজু করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তিন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে। এরা হল সৌরভ, সহিদুল এবং বিপ্লব। তাদের নাম, ঠিকানা ও জেলা সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম জানান, রেলপথকে চোরাচালানমুক্ত রাখতে রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(581 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া