সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬০০ ইয়াবাসহ তরুণী আটক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

২৬০০ ইয়াবাসহ তরুণী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর শনিবার ভোরে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। আটক তরুণী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চান্দুরা থেকে সিঙ্গারবিলগামী পাকা রাস্তার মির্জাপুর আব্দুর রহমান স্টোরের সামনে থেকে ওই তরুণীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই তরুণী এবং অজ্ঞাতনামা আরো ১-২ জন সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া