রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৫০ কেজি গাঁজা ও ১টি সিএনজি উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ সেপ্টেম্বর বুধবার আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে চান্দপুর বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজি জব্দ ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন (৪২)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া