রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   225 বার পঠিত

৬০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

১১৬৮ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের সোনারামপুর রাজমনি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জের উজ্জ্বল পাল (৪২) ও পটুয়াখালীর ফজলে রাব্বী (২৭)। জব্দ করা শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে নামে। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১৬৮ পিস কাতান ও বেনারসি শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া