সঞ্জীব ভট্টাচার্য্য৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদা বেগম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানে আউলিয়া বাজার থেকে দেওয়ান বাজার রাস্তার দাড়িয়াপুর এলাকা থেকে এক নারী মাদক কারবারির কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah