শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুর সদরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা সংলগ্ন ব্রিজের পাশের ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

মৃত নারী বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মাসুদ মিয়া সৌদি প্রবাসী। তিনি ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে একটি ভাড়া ফ্ল্যাটে এক সন্তানসহ একাই বসবাস করতেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ওই নারীর পরিবার এবং পুলিশে খবর দেয়। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইউসুফ মোল্লার বিল্ডিংয়ের মালিক নজরুল ইসলাম জানান, আমার ভাবি ফোন করে জানায়, ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছে। আমি বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে নিজে গিয়ে দেখি রুমটা ভেতর থেকে তালাবদ্ধ। পরে নিহতের মা ও বোনরা এসে উপস্থিত হলে আমরা তালা ভেঙে ভেতরে ঢুকি। দেখি শাহিনুর মেঝেতে নিথর পড়ে আছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, আমরা তদন্ত করছি। সিআইডির বিশেষ টিম এসেছে।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া